| বঙ্গাব্দ

১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী, বড় শাস্তির শঙ্কায় ম্যান সিটি

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 25-09-2026 ইং
  • 26370 বার পঠিত
১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী, বড় শাস্তির শঙ্কায় ম্যান সিটি
ছবির ক্যাপশন: ১১৪টিতেই দোষী, বড় শাস্তির শঙ্কায় ম্যান সিটি

ম্যানচেস্টার সিটির আর্থিক বিধি ভঙ্গ: ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ক্লাব

প্রতিবেদক: বুলবুল আহমেদ

প্রিমিয়ার লিগের আর্থিক বিধি ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে বড় ধরনের শাস্তির শঙ্কা তৈরি হয়েছে। ক্লাবটির বিরুদ্ধে আনা আলোচিত ১১৫টি অভিযোগের মধ্যে দীর্ঘ তদন্ত শেষে ১১৪টিতেই তাদের দোষী সাব্যস্ত করেছে একটি স্বাধীন কমিশন। তবে এ রায়ের পর ক্লাবটির কী ধরনের শাস্তি হতে পারে, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, চার বছর ধরে চলা তদন্তের পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ম্যানসিটির বিরুদ্ধে এই আর্থিক বিধি ভঙ্গের অভিযোগগুলো গঠন করেছিল প্রিমিয়ার লিগ। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত নয়টি মৌসুমের আর্থিক লেনদেন ও সঠিক তথ্য প্রদানে ব্যর্থতার অভিযোগে আনা এই মামলাটি ইংলিশ ফুটবলের ইতিহাসে অন্যতম বড় ও দীর্ঘ শৃঙ্খলা প্রক্রিয়া। রায়ে ১১৪টি অভিযোগ প্রমাণিত হলেও একটি অভিযোগ থেকে দায়মুক্তি পেয়েছে ক্লাবটি।

এদিকে রায়ের প্রতিক্রিয়ায় ম্যানচেস্টার সিটি জানিয়েছে, আইনি প্রক্রিয়া এখনো পুরোপুরি শেষ হয়নি এবং এর বেশ কিছু গুরুত্বপূর্ণ ধাপ বাকি রয়েছে। ক্লাবটি শুরু থেকেই সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছে। স্বাধীন কমিশনের এই রায়ের বিরুদ্ধে ম্যানসিটি আপিল করবে বলে ধারণা করা হচ্ছে। রায়ের পরবর্তী ধাপে ক্লাবটির শাস্তির বিষয়টি নির্ধারিত হব।  


আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency