প্রতিবেদক: বুলবুল আহমেদ
দেশের অন্যতম জনপ্রিয় সুপার শপ ‘আগোরা লিমিটেড’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইন্টারনাল অডিট বিভাগে ‘অফিসার’ পদে দক্ষ ও আগ্রহী প্রার্থী নিয়োগ দেওয়া হবে। গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত।
এক নজরে চাকরির বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:
প্রতিষ্ঠানের নাম: আগোরা লিমিটেড (সুপার শপ)
পদের নাম: অফিসার
বিভাগ: ইন্টারনাল অডিট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে এমকম (M.Com) ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: প্রার্থীর বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
চাকরির ধরন: ফুল-টাইম (বেসরকারি চাকরি)
কর্মস্থল: ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।
আবেদন শুরু: ২৯ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৯ অক্টোবর ২০২৬
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |