নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬
মঞ্চ ও চলচ্চিত্রে নিজস্ব নির্মাণশৈলীর পরিচয় তৈরি করা নির্দেশক হৃদি হকের নতুন নাট্যপ্রযোজনা ‘আন্ধার জয়’ এবার মঞ্চস্থ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে।
আগামী ৪ অক্টোবর টেক্সাসের জর্জটাউনের ই ইউনিভার্সিটি অ্যাভিনিউয়ের জর্জটাউন থিয়েটার হলে নাটকটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ আয়োজনকে ঘিরে অস্টিন, ডালাস, হিউস্টন ও সান অ্যান্টোনিওসহ টেক্সাসের বিভিন্ন এলাকার নাট্যপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
বাংলাদেশের মঞ্চনাটকে ‘টোটাল থিয়েটার’-এর ধারণাকে সামনে রেখে কাজ করে আসছেন হৃদি হক। তার নির্দেশিত ‘গহর বাদশা ও বানেসা পরী’ এবং **‘আকাশে ফুটেছে ফুল-লেটো কাহন’**সহ বেশ কিছু প্রযোজনা নান্দনিক উপস্থাপনার জন্য আলোচিত হয়েছে।
নির্দেশনার পাশাপাশি অভিনয়েও রয়েছে তার অভিজ্ঞতা। ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’, ‘জনতার রঙ্গশালা’, ‘গোলমাথা চোখা মাথা’, ‘প্রাগৈতিহাসিক’ ও ‘ক্রীতদাসের হাসি’-এর মতো নাটকে অভিনয় করেছেন তিনি।
আইরিশ নাট্যকার লেডি গ্রেগরির একটি ক্লাসিক নাটকের ভাবনা থেকে নির্মিত হয়েছে ‘আন্ধার জয়’। এতে বিদ্রোহ ও আত্মপরিচয়ের বিষয়কে কেন্দ্র করে গল্প এগিয়েছে। ব্যঙ্গাত্মক উপস্থাপনার পাশাপাশি শারীরিক অভিব্যক্তি, কোরিওগ্রাফি ও সংগীতের সমন্বয়ে প্রযোজনাটিকে ভিন্নমাত্রায় উপস্থাপন করা হয়েছে।
নাটকটির সংগীত পরিচালনা ও আবহ সংগীত তৈরি করেছেন ঢাকার নাট্যাঙ্গনের সংগীত পরিচালক কামরুজ্জামান রনি।
‘অস্টিন নাট্য মঞ্চ’-এর আমন্ত্রণে অস্টিনের প্রায় ৫০ জন নাট্যকর্মীকে নিয়ে কর্মশালা পরিচালনা করে ‘আন্ধার জয়’ প্রযোজনাটি তৈরি করেছেন হৃদি হক। আন্তর্জাতিক পরিসরে বাংলা নাট্যচর্চার নতুন সম্ভাবনা তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানা গেছে।
সূত্র: কালবেলা
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |