প্রতিবেদক: বুলবুল আহমেদ
বাগেরহাটের রামপাল অবস্থিত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট বা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উৎপাদনে এক নতুন ইতিহাস ও রেকর্ড সৃষ্টি করেছে। কেন্দ্রটির দুটি ইউনিট থেকে প্রথমবারের মতো একসঙ্গে সর্বোচ্চ ১ হাজার ৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে, যা সফলভাবে সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
আজ শনিবার (৩ অক্টোবর) বিদ্যুৎ কেন্দ্রটির মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এই তথ্য নিশ্চিত করেছেন।
মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, পূর্বে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত বা বন্ধ থাকলেও বর্তমানে তা সম্পূর্ণ স্বাভাবিক করা হয়েছে। দুটি ইউনিট থেকেই এখন নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ অব্যাহত রয়েছে।
তথ্য অনুযায়ী, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের:
প্রথম ইউনিট থেকে উৎপাদিত হচ্ছে ৬৫৬ মেগাওয়াট বিদ্যুৎ।
দ্বিতীয় ইউনিট থেকে উৎপাদিত হচ্ছে ৬৬৫ মেগাওয়াট বিদ্যুৎ। এই দুই ইউনিট মিলে মোট ১ হাজার ৩২১ মেগাওয়াট বিদ্যুৎ এখন নিয়মিত জাতীয় গ্রিডের চাহিদা মেটাচ্ছে।
বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে ২০১০ সালে সুন্দরবনের অদূরে রামপালে পরিবেশবান্ধব এই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। পরবর্তীতে ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশনের (এনটিপিসি) মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির যৌথ কাঠামোর অধীনেই গঠিত হয় ‘বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)’।
দেশের বিদ্যুৎ খাতের সংকট দূর করতে এবং জাতীয় গ্রিডের সক্ষমতা বাড়াতে রামপাল প্রকল্পের এই রেকর্ড পরিমাণ উৎপাদন এক বিরাট মাইলফলক বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |