প্রতিবেদক: বুলবুল আহমেদ
দেশের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (BRAC) জনবল নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি তাদের শিক্ষা কর্মসূচির আওতাধীন ‘ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়’-এ ‘প্রধান শিক্ষক’ (Head Teacher) পদে অভিজ্ঞ ও দক্ষ প্রার্থী খুঁজে পেতে এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৩ অক্টোবর ২০২৬ থেকে পদটিতে অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক (BRAC)
পদের নাম: প্রধান শিক্ষক (ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর (Master's) ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: প্রশাসনিক ও শিক্ষাদান পদ্ধতিতে বিশেষ দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষা বলা ও লেখায় পারদর্শী এবং কম্পিউটার পরিচালনায় (এমএস অফিস, ইমেইল ও ইন্টারনেট ব্যবহারে) প্রাথমিক জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৩ থেকে ৪ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: সরাসরি বিদ্যালয়ে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।
কর্মস্থল: বগুড়া, ফরিদপুর, হবিগঞ্জ, ময়মনসিংহ ও পাবনা।
বেতন: প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় বেতন (অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে)।
অন্যান্য সুযোগ-সুবিধা: উৎসব বোনাসসহ সংস্থার প্রচলিত নীতিমালা অনুযায়ী মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্য ও জীবন বীমা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীরা ব্র্যাকের অফিশিয়াল ক্যারিয়ার পোর্টাল কিংবা পরিচিত অনলাইন জব পোর্টালের মাধ্যমে পদের বিস্তারিত শর্তাবলি জেনে অনলাইনে সরাসরি আবেদন সম্পন্ন করতে পারবেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |