| বঙ্গাব্দ

অপদার্থদের কথায় কান দেওয়ার সময় নেই: বিচ্ছেদের গুঞ্জনে ফারুকী

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 25-10-2026 ইং
  • 189739 বার পঠিত
অপদার্থদের কথায় কান দেওয়ার সময় নেই: বিচ্ছেদের গুঞ্জনে ফারুকী
ছবির ক্যাপশন: কান দেওয়ার সময় নেই: বিচ্ছেদের গুঞ্জনে ফারুকী

তিশার সঙ্গে বিচ্ছেদের খবর ভিত্তিহীন ও গুজব: মোস্তফা সরয়ার ফারুকী

প্রতিবেদক: বুলবুল আহমেদ

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে বিচ্ছেদের খবর পুরোপুরি ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন জনপ্রিয় নির্মাতা ও সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। একই সঙ্গে নিজের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

শনিবার এক প্রতিক্রিয়ায় ফারুকী জানান, সকালবেলা ঘুম থেকে উঠে তিনি দেখেন তার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করে ডিঅ্যাক্টিভেট করে রাখা হয়েছে। দেশের একটি সাইবার অপরাধী গ্রুপ এই কাজ করে বিভিন্ন গ্রুপে তা নিয়ে উদযাপন করছে বলে উল্লেখ করে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বিচ্ছেদের রটনা প্রসঙ্গে তিনি স্পষ্ট ভাষায় জানান, এসব ভিত্তিহীন গুজবে কান দেওয়ার মতো সময় বা আগ্রহ তার নেই।

ক্ষোভ প্রকাশ করে এই নির্মাতা বলেন, “ওইসব নিউজের ওপর কথা বলার কোনো টাইম নাই, হ্যাভ নো ইন্টারেস্ট। এসবের কোনো ভিত্তি নেই। এসব অপদার্থদের কথায় কান দেওয়ার মত সময় আমার নেই।”

এছাড়া অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে স্থাবর সম্পত্তি থাকা নিয়ে অনলাইনে চলমান আলোচনাকে কৌতুকপ্রদ আখ্যা দিয়ে ফারুকী বলেন, এসব তথ্য চাইলেই সহজে যাচাই করা সম্ভব। অপপ্রচারের দিকে নজর না দিয়ে নিজের নির্মাণকাজ নিয়েই কথা বলার জন্য তিনি অনুরোধ জানান।

বর্তমানে ফারুকী দুটি বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন, যার শুটিং ঢাকা, ময়মনসিংহ ও দক্ষিণ কোরিয়ায় সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই আরও একটি বিজ্ঞাপনের কাজ শুরু করবেন তিনি। পাশাপাশি চলচ্চিত্রের কাজ নিয়ে তিনি জানান, দুটি সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ করছেন তিনি। এর মধ্যে একটি জেন-জি (Gen-Z) প্রজন্মের প্রেমের পটভূমিতে তৈরি, যার নাম রাখা হয়েছে ‘টু হেল, উইথ লাভ’। অন্যটি নির্মিত হচ্ছে একটি রাজনৈতিক গল্পের ওপর ভিত্তি করে।

উল্লেখ্য, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ২০১০ সালের ১৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে ২০২২ সালে তাদের কোলজুড়ে আসে কন্যাসন্তান ইলহাম নুসরাত ফারুকী। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে দেশের শোবিজ অঙ্গনে নিজেদের সফল কাজের সুবাদে তারা অন্যতম জনপ্রিয় ও আলোচিত তারকা দম্পতি হিসেবে পরিচিত।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency