| বঙ্গাব্দ

একই দিনে জন্ম, একই দিনে পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 26-10-2026 ইং
  • 97087 বার পঠিত
একই দিনে জন্ম, একই দিনে পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের
ছবির ক্যাপশন: একই দিনে পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

একই দিনে জন্ম নেওয়া দুই চাচাতো-জ্যাঠাতো ভাই-বোনের একই দিনে পুকুরে ডুবে মৃত্যু

প্রতিবেদক: বুলবুল আহমেদ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে একই দিনে জন্ম নেওয়া দুই চাচাতো-জ্যাঠাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে বাড়ির পাশের পুকুরে ডুবে এক বছর ১০ মাস বয়সী শিশু মিফতাহুল জান্নাত ও আব্দুল্লাহ আরাফ প্রাণ হারায়। দুই শিশুর এমন হৃদয়বিদারক মৃত্যুতে স্বজনদের মাঝে চলছে কান্নার রোল এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের চৌধুরীপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো—ওই গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে মিফতাহুল জান্নাত এবং জিল্লুর রহমানের ছেলে আব্দুল্লাহ আরাফ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠানে একসঙ্গে খেলছিল শিশু দুটি। এ সময় তাদের মায়েরা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় তারা।

পরবর্তীতে পরিবারের সদস্যরা শিশুদের দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের নিথর দেহ ভাসতে দেখেন স্বজন ও স্থানীয়রা। তৎক্ষণাৎ তাদের উদ্ধার করা হলেও ততক্ষণে শিশু দুটির মৃত্যু হয়।

তালুককানুপুর ইউনিয়ন পরিষদের দফাদার শ্রী বাবু লাল জানান, একই দিনে দুই শিশুর জন্ম হয়েছিল এবং একই দিনে পুকুরে ডুবে মর্মান্তিকভাবে তাদের মৃত্যু হলো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মন্ডল বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। ছোট ও সাঁতার না জানা শিশুদের সর্বক্ষণ পরিবারের সতর্ক নজরদারিতে রাখার জন্য তিনি অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।”

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency