| বঙ্গাব্দ

এনসিপির ডায়াস্পোরা উপকমিটিতে নতুন দায়িত্বে আসিফ মাহমুদ, মনিরা শারমিন

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 26-10-2026 ইং
  • 61081 বার পঠিত
এনসিপির ডায়াস্পোরা উপকমিটিতে নতুন দায়িত্বে আসিফ মাহমুদ, মনিরা শারমিন
ছবির ক্যাপশন: নতুন দায়িত্বে আসিফ মাহমুদ, মনিরা শারমিন

এনসিপির ‘ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটি’র প্রধান আসিফ মাহমুদ, উপপ্রধান মনিরা শারমিন

প্রতিবেদক: বুলবুল আহমেদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রবাসী সংগঠন দেখভালের জন্য ‘ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটির প্রধান করা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে এবং উপপ্রধান করা হয়েছে মনিরা শারমিনকে।

সোমবার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে দলের ডায়াস্পোরা বিষয়ক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করা, বিদেশে দলীয় কর্মকাণ্ডের সমন্বয় সাধনা এবং প্রবাসী কল্যাণমূলক উদ্যোগগুলোকে সুসংহত করার লক্ষ্যে এই উপ-কমিটি গঠন করা হয়েছে।

এনসিপির ডায়াস্পোরা উপকমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা। এ ছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রিদওয়ান হেসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশকে।

উপকমিটিতে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদকে প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency