| বঙ্গাব্দ

কিংবদন্তি অভিনেতা ভ্যাল কিলমার ক্যানসারের কাছে হার মানলেন

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 04-04-2025 ইং
  • 3813473 বার পঠিত
কিংবদন্তি অভিনেতা ভ্যাল কিলমার ক্যানসারের কাছে হার মানলেন
ছবির ক্যাপশন: কিংবদন্তি অভিনেতা ভ্যাল কিলমার ক্যানসারের কাছে হার মানলেন

কিংবদন্তি অভিনেতা ভ্যাল কিলমার মারা গেছেন

ক্যন্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে কিংবদন্তি হলিউড অভিনেতা ভ্যাল কিলমার ৬৫ বছর বয়সে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মৃত্যুবরণ করেছেন। ২ এপ্রিল বুধবার বিশ্বের বিভিন্ন গণমাধ্যম তার মৃত্যু সংবাদ জানায়। সোনালি চুলের এই অভিনেতা ৮০ ও ৯০-এর দশকে হলিউডে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

ভ্যাল কিলমারের ক্যারিয়ার উজ্জ্বল ছিল তার অসাধারণ অভিনয়ের জন্য। ‘ব্যাটম্যান ফরেভার’ এবং ‘দ্য ডোর্স’-এ জিম মরিসনের চরিত্রে অভিনয় তাকে অমর করে রাখে। এছাড়া, ‘টপ গান’, ‘রিয়াল জিনিয়াস’, ‘উইলো’, ‘হিট’ ও ‘দ্য সেন্ট’ ছবিতে তার অভিনয় ছিল দর্শকদের নজরকাড়া।

ক্যানসারের কারণে দীর্ঘদিন তিনি রূপালি পর্দা থেকে দূরে ছিলেন, তবে ২০২১ সালে ‘টপ গান: দ্য ম্যাভেরিক’ ছবির মাধ্যমে বড় পর্দায় কামব্যাক করেন। যদিও তার ক্যানসারের কারণে কথা বলার সমস্যা ছিল, কিন্তু সেই সময়েও তার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছিল।

ভ্যাল কিলমারের জীবনের ওপর নির্মিত তথ্যচিত্র ‘ভ্যাল’-এ তার ছেলে কণ্ঠ দিয়ে সহায়তা করেছিলেন, যা তার জীবন ও ক্যারিয়ারের নানা দিক তুলে ধরে।

১৯৯১ সালে ‘দ্য ডোর্স’-এ জিম মরিসনের চরিত্রে অভিনয় করে ভ্যাল কিলমার রাতারাতি খ্যাতি অর্জন করেন। তার ক্যারিয়ারের অন্যতম মাইলফলক ছিল এই সিনেমা। ১৯৯৫ সালে ‘ব্যাটম্যান ফরেভার’ ছবিতে ব্যাটম্যানের চরিত্রে অভিনয় করেন তিনি, তবে পরবর্তীতে ১৯৯৭ সালের ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’ ছবিতে তার পরিবর্তে জর্জ ক্লুনি এই চরিত্রে অভিনয় করেন।

ভ্যাল কিলমার আজও তার অসামান্য অভিনয়ের মাধ্যমে হলিউডের ইতিহাসে অমর হয়ে রয়েছেন।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency