| বঙ্গাব্দ

আট বিভাগেই হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 30-10-2026 ইং
  • 80509 বার পঠিত
আট বিভাগেই হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা
ছবির ক্যাপশন: হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

আগামী ৪৮ ঘণ্টায় দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

প্রতিবেদক: বুলবুল আহমেদ

দক্ষিণ আন্দামান সাগর এলাকায় নতুন লঘুচাপের সৃষ্টি এবং সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের ভৌগোলিক আকাশে জলীয় বাঘ্পের প্রাচুর্য বৃদ্ধি পাওয়ায় দেশের আটটি বিভাগেই আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের নতুন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এ সময়ে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানানো হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার বিশেষ বুলেটিনে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেন।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা থেকে পরবর্তী সময়ে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

পরবর্তী দিন অর্থাৎ শনিবার (৩১ অক্টোবর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই দিনে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা ও তাপমাত্রা রেকর্ড আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর জানায়, ভারতের ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সাধারণ লঘুচাপে পরিণত হয়েছে। অন্যদিকে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় একটি নতুন লঘুচাপ অবস্থান করছে, যা পরবর্তীতে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত ও শক্তিশালী হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোনা জেলায় ৫৭ মিলিমিটার। একই সময়ে দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ফেনীতে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা উত্তরের জেলা সৈয়দপুরে ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency