| বঙ্গাব্দ

কাজের প্রলোভনে ভারতে পাচার, কারাভোগ শেষে দেশে ফিরলেন ১০ নারী

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 31-10-2026 ইং
  • 82563 বার পঠিত
কাজের প্রলোভনে ভারতে পাচার, কারাভোগ শেষে দেশে ফিরলেন ১০ নারী
ছবির ক্যাপশন: কারাভোগ শেষে দেশে ফিরলেন ১০ নারী

দীর্ঘ ৫ বছর কারাবাস শেষে পুনে কারাগার থেকে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী

প্রতিবেদক: বুলবুল আহমেদ

ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালের ফাঁদে ফেলে ভারতে পাচার করার পর অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দীর্ঘ পাঁচ বছর পুনের কেন্দ্রীয় কারাগারে কারাভোগ শেষে অবশেষে দেশে ফিরেছেন ১০ বাংলাদেশি নারী।

শনিবার (৩১ অক্টোবর) বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে ওই ১০ নারীকে হস্তান্তর করে।

ফিরে আসা নারীদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে বলে জানা গেছে। তবে তাদের নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে বিস্তারিত ঠিকানা প্রকাশ করা হয়নি।

যেভাবে ঘটেছিল পাচার ও কারাবাস বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানান, জীবিকার তাগিদে বা ভালো আয়ের প্রলোভনে পড়ে দালালচক্রের খপ্পরে পড়েছিলেন এই নারীরা। প্রায় পাঁচ বছর আগে দেশের বিভিন্ন সীমান্তপথ ব্যবহার করে অবৈধভাবে ভারতের মহারাষ্ট্রের পুনে রাজ্যে পাড়ি জমান তাঁরা। সেখানে বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করার সময় দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন তাঁরা।

পরবর্তীতে ভারতীয় আদালতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয় এবং আদালতের আদেশে তাদের পুনে রাজ্যের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মানবাধিকার সংস্থার সহায়তা ও স্বদেশ প্রত্যাবর্তন দীর্ঘ পাঁচ বছর ধরে ভারতের কারাগারে মানবেতর জীবনযাপনের পর দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক সহযোগিতায় দেশটির একটি স্থানীয় মানবাধিকার সংস্থা তাদের কারাগার থেকে মুক্ত করে নিজেদের শেল্টার হোমে নিয়ে রাখে। পরবর্তীতে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার রাতে পেট্রাপোল হয়ে তারা বেনাপোল চেকপোস্ট দিয়ে স্বদেশে ফেরেন।

বেনাপোল ইমিগ্রেশনের সমস্ত দাপ্তরিক ও আইনি প্রক্রিয়া শেষে ফেরত আসা ১০ নারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে দেশের স্বনামধন্য মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর একটি প্রতিনিধি দল তাদের গ্রহণ করে এবং নিরাপদে নিজ নিজ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency