| বঙ্গাব্দ

এশিয়ার বাইরে বাংলাদেশের ৪০০ ছোঁয়া ৪টি ইনিংস, কবে কার বিপক্ষে?

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 16-11-2026 ইং
  • 37182 বার পঠিত
এশিয়ার বাইরে বাংলাদেশের ৪০০ ছোঁয়া ৪টি ইনিংস, কবে কার বিপক্ষে?
ছবির ক্যাপশন: বাংলাদেশের ৪০০ ছোঁয়া ৪টি ইনিংস, কবে কার বিপক্ষে?

এশিয়ার বাইরে চতুর্থবার ৪০০ রানের মাইলফলকে বাংলাদেশ

প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখেছে বাংলাদেশ। মাত্র ১২১ রানে ৫ উইকেট হারানোর পরও ঘুরে দাঁড়িয়ে প্রথম ইনিংসে ঠিক ৪০০ রান তুলে অলআউট হয়েছে সফরকারীরা। এশিয়ার বাইরে টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের চতুর্থ ৪০০ বা তার বেশি রানের ইনিংস।

এশিয়ার বাইরে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৫৯৫ রান। ২০১৭ সালে এই সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। সাকিব আল হাসানের ২১৭ ও মুশফিকুর রহিমের ১৫৯ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ওই স্কোর করেছিল দলটি।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করা ৪৫৮ রানের ইনিংস। ওই ম্যাচে মুমিনুল হক ৮৮, লিটন দাস ৮৬, মাহমুদুল হাসান জয় ৭৮ এবং নাজমুল হোসেন শান্ত ৬৪ রান করেন।

এশিয়ার বাইরে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ ইনিংস ৪১৬ রানের। ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে এই সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। এশিয়ার বাইরে এটিই ছিল বাংলাদেশের প্রথম ৪০০ ছাড়ানো ইনিংস। অধিনায়ক হাবিবুল বাশার (১১৩) ও মোহাম্মদ রফিকের (১১১) জোড়া শতকে ভর করে ম্যাচটি ড্র করেছিল দলটি।

সর্বশেষ জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে চতুর্থবারের মতো এই কীর্তি গড়ল বাংলাদেশ। প্রথম ইনিংসে ১২১ রানে ৫ উইকেট হারানোর পর দলের হাল ধরেন তাওহীদ হৃদয় ও লিটন দাস। হৃদয়ের ১৩৭ এবং লিটনের ১২০ রানের দুর্দান্ত ইনিংসের পাশাপাশি দুজনের ২০৬ রানের জুটি বাংলাদেশকে ৪০০ রানের সংগ্রহ এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এদিকে, জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করে এখন পর্যন্ত কোনো দল হারেনি। এই মাঠে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করার পর সাতটি ম্যাচ ড্র হয়েছে এবং ১২টিতে জয় পেয়েছে সংশ্লিষ্ট দল।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency