জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। প্রতিষ্ঠানটি ‘সিনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: সিনিয়র অফিসার
বিভাগ: ট্যালেন্ট সোর্সিং অ্যান্ড রিক্রুটমেন্ট
পদের সংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: নিয়োগ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এমএস অফিস অ্যাপ্লিকেশন—ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা: উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (পিএফ), গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বিমা, মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটি, ওয়েলনেস সেন্টার এবং ডে-কেয়ার সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
কর্মস্থল: ঢাকা।
বয়সসীমা: বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
চাকরির ধরন: বেসরকারি, পূর্ণকালীন।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে বিডিজবসের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে ভিজিট করুন:
অনলাইনে আবেদন করুন – BRAC Senior Officer
আবেদনের শেষ সময়: ২৮ নভেম্বর ২০২৬।
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |