পারভেজ হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, দ্রুত বিচারের দাবি
রাজধানী ঢাকার বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় তার সহপাঠীরা দ্রুত বিচারসহ হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের চত্বরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, “পারভেজকে যারা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে তাদের অনেকেই এখনও গ্রেফতার হয়নি।” তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান। এছাড়া, শিক্ষাঙ্গনে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ এবং নৈরাজ্যকর পরিস্থিতি প্রতিরোধে প্রশাসনের কঠোর পদক্ষেপও দাবি করেন তারা।
প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল বনানীতে পারভেজ হত্যাকাণ্ডটি ঘটে। তিনি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র ছিলেন। এই ঘটনার পর নিহতের মামাত ভাই হুমায়ুন কবীরের করা মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের দুই নেতাসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |