নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
১১ মে ২০২৫
টাঙ্গাইল সদর উপজেলার কোদালিয়া এলাকায় এক বাড়িতে গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ অর্থ, বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকারসহ মূল্যবান কিছু কাপড় লুটে নেয় বলে জানিয়েছেন ভুক্তভোগী গৃহকর্তা।
শনিবার (১০ মে) সন্ধ্যায় কোদালিয়া এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম আরজুর বাসায় এ চুরির ঘটনা ঘটে। তিনি জানান, “আমি সন্ধ্যায় বাসায় ফিরে দেখি রান্নাঘরের জানালার গ্রিল কাটা। ঘরে ঢুকে দেখি সব তছনছ করে ফেলা হয়েছে। পরে দেখা যায় ১১শ মার্কিন ডলার, ৮২ হাজার টাকা, একটি স্বর্ণের চেন, দুটি আংটি এবং বেশ কিছু দামি কাপড় খুঁজে পাওয়া যাচ্ছে না।”
ঘটনার পরপরই তিনি টাঙ্গাইল সদর মডেল থানা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ বলেন, “আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছি এবং সরেজমিনে পরিদর্শন করেছি। বর্তমানে তদন্ত চলছে এবং চোরদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
চুরির এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই দাবি করেছেন, এলাকায় পুলিশের টহল জোরদার করতে হবে এবং বাসিন্দাদের সতর্ক থাকতে হবে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |