২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার তাঁকে অন্ধকারে রেখে ভোট গ্রহণের কৌশল সাজিয়েছিল। গতকাল মঙ্গলবার, ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে সাড়ে তিন ঘণ্টার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই তথ্য প্রকাশ করেন সাবেক সিইসি নুরুল হুদা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাবেক সিইসি নুরুল হুদা ২০১৮ সালের নির্বাচনের কূটকৌশল স্বেচ্ছায় প্রকাশ করেছেন। তিনি বলেন, “আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনা আমাকে অন্ধকারে রেখে নির্বাচনের কৌশল সাজিয়েছিলেন। নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তারা অতি উৎসাহী হয়ে কাজ করেছে, আর আমার ওপর তখন সরকারের চাপ ছিল।”
তিনি আরও জানান, “কেন্দ্র থেকে বসে মাঠ পর্যায়ের সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, ঢাকায় বসে প্রত্যন্ত অঞ্চলের নির্বাচন দেখা সম্ভব ছিল না।” এই বিষয়টি প্রকাশ্যে আসায় সাবেক সিইসি বলেন, তিনি এই ঘটনায় অনুতপ্ত।
ঢাকা মহানগর (উত্তর) পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান কালের কণ্ঠকে বলেন, “সাবেক সিইসি তাঁর জবানবন্দিতে সব কিছু স্পষ্ট করেছেন। এর আগে আমরা চাঞ্চল্যকর অনেক মামলায় সফলতা অর্জন করেছি। আমরা আশা করছি, জাতির সামনে সঠিক ও গ্রহণযোগ্য তদন্ত প্রতিবেদন প্রদান করতে পারব।”
গত ২২ জুন নুরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২৩ জুন তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর হয়। প্রথম দফার রিমান্ড শেষে ২৮ জুন আবারও তাঁকে চার দিনের রিমান্ডে পাঠানো হয়।
অভিযুক্ত নুরুল হুদার পক্ষে জামিন আবেদন করা হলেও, তার শুনানি এখনও হয়নি। আজ বুধবার জামিন শুনানি অনুষ্ঠিত হবে।
প্রতিবেদক: BDS
Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |