প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
তারিখ: ৩১ জুলাই ২০২৫
সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি, আলজাজিরা
নাইপিদো (মায়ানমার):
মায়ানমারের সামরিক জান্তা দেশের দীর্ঘমেয়াদি জরুরি অবস্থা প্রত্যাহার করে এবং চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা দিয়েছে। তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানানো হয়নি।
এই খবরটি দ্য গার্ডিয়ান এ প্রকাশিত হয়েছে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে মায়ানমারের সামরিক বাহিনী অং সান সু চির নেতৃত্বাধীন বেসামরিক সরকারকে উৎখাত করে এবং জরুরি অবস্থা জারি করে।
এরপর দেশটিতে এক গৃহযুদ্ধের সূচনা হয়, এবং এই সংঘাতে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে।
নির্বাচনের ঘোষণার পর জান্তা প্রধান মিন অং হ্লাইং বলেছেন,
“এই নির্বাচন আমাদের জন্য সংঘাত থেকে বেরিয়ে আসার একটি পথ হিসেবে কাজ করবে।”
তিনি আরও বলেন,
“আমরা প্রথম অধ্যায় অতিক্রম করেছি এবং দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছি।”
মিন অং হ্লাইং গণতান্ত্রিক পথে দেশকে এগিয়ে নিয়ে যেতে সব দলের সমর্থন কামনা করেছেন।
এদিকে, নির্বাচন শেষে মিন অং হ্লাইং সম্ভবত রাষ্ট্রপতি বা সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে ক্ষমতায় থাকবেন, ফলে তার শাসন অব্যাহত থাকবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
অভ্যুত্থানে উৎখাত হওয়া সাবেক সংসদ সদস্যসহ বিরোধী দলগুলো ইতিমধ্যেই এই নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে।
এছাড়া, জাতিসংঘের বিশেষজ্ঞ গত মাসে এই নির্বাচনকে ‘প্রতারণা’ হিসেবে অভিহিত করেন, যার উদ্দেশ্য সামরিক শাসনের বৈধতা নিশ্চিত করা।
জান্তার মুখপাত্র জাও মিন তুন জানিয়েছেন,
“আমরা গণতান্ত্রিক পথে দেশকে এগিয়ে নিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আর এজন্যই আজ জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে।”
তিনি আরও বলেন,
“নির্বাচনে প্রতিটি যোগ্য ভোটারকে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে কাজ চলছে।”
এছাড়া, রাজনৈতিক দলগুলো নিবন্ধিত হচ্ছে এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের জন্য প্রশিক্ষণ শুরু হয়েছে।
দ্য গার্ডিয়ান – “Myanmar Military Junta Lifts Emergency and Announces Election in December”
বিবিসি – “Myanmar: Military Junta Announces December Election After Lifting Emergency”
আলজাজিরা – “Myanmar Junta to Hold Election in December, Emergency Lifted”
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |