| বঙ্গাব্দ

লন্ডনে হামলার মুখে পড়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 06-03-2025 ইং
  • 6219323 বার পঠিত
লন্ডনে হামলার মুখে পড়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর
ছবির ক্যাপশন: লন্ডনে হামলার মুখে পড়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী

লন্ডনে হামলার মুখে পড়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর লন্ডনে সফরকালে খালিস্তানপন্থিদের হামলার মুখে পড়েন। স্থানীয় সময় ৫ মার্চ, বুধবার, চ্যাথাম হাউসে এক আলোচনা সভা শেষে তার ওপর হামলার চেষ্টা চালানো হয়।

ভারতীয় সংবাদ সংস্থা ইন্ডিয়া টুডে’র রিপোর্ট অনুযায়ী, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী যখন সভা শেষ করে গাড়িতে উঠছিলেন, তখন খালিস্তানপন্থিরা তার গাড়ির সামনে চলে আসে এবং ভারতবিরোধী স্লোগান দেয়। এর পর, এক বিক্ষোভকারী আচমকা গাড়ির সামনে চলে এসে ভারতীয় পতাকা ছিঁড়ে ফেলেন। এই সময় আরও কয়েকজন বিক্ষোভকারী গাড়ির সামনে আসার চেষ্টা করেন, তবে নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেন এবং তারা অন্যত্র চলে যান।

এই হামলার পেছনে খালিস্তানপন্থি নেতা গুরপতবন্ত সিং পন্নুনের সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অতীতে, এই সংগঠনের সদস্যরা ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দুরাইস্বামীর ওপরও হামলা চালিয়েছিল।

উল্লেখ্য, খালিস্তান আন্দোলন ভারতের শিখদের আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিতে গড়ে ওঠে, যা ১৯৮০-এর দশকে পাঞ্জাবে তীব্র হয়ে উঠেছিল এবং বহু সহিংসতা ও মৃত্যুর ঘটনা ঘটেছিল।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency