বাংলাদেশে ছাত্র-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি: যুক্তরাজ্যের শ্রদ্ধা ও সমর্থন
বাংলাদেশে ছাত্র-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে, যুক্তরাজ্য বাংলাদেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে এবং যারা এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
ঢাকায় ব্রিটিশ হাইকমিশন তাদের অফিশিয়াল ফেসবুক পেজ-এ এক পোস্টে জানায়, "আজ (মঙ্গলবার) বাংলাদেশে ছাত্র-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের এক বছর পূর্ণ হলো। আমরা সেই সকল ব্যক্তির স্মরণ করছি যারা এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের জন্য আমাদের সমবেদনা রইলো।"
ব্রিটিশ হাইকমিশনের পোস্টে আরও বলা হয়, "যুক্তরাজ্য বাংলাদেশকে গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সহায়তা প্রদান করতে প্রস্তুত। আমরা অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের জনগণের পাশে আছি।"
এই বিবৃতিটি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যেখানে গণ-অভ্যুত্থান এর স্বীকৃতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রতি যুক্তরাজ্যের অব্যাহত সমর্থন প্রকাশ করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা এবং জনগণের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ব্রিটিশ হাইকমিশনের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের জন্য আন্তর্জাতিক দৃশ্যপটে সমর্থন বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
সূত্র:
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |