প্রতিবেদক: বিডিএস বুলবুল আহমেদ
সূত্র: বাংলাদেশ প্রতিদিন
গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় দম্পতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (৮ আগস্ট) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এ তথ্য নিশ্চিত করেছে।
জিএমপির উপকমিশনার রবিউল হাসান জানান, গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে ফয়সাল ওরফে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে আল আমিনকে এবং গাজীপুরের সদর উপজেলার হোতাপাড়া এলাকা থেকে স্বাধীনকে র্যাব গ্রেপ্তার করে।
পুলিশের দাবি, গ্রেপ্তার চারজনই সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, হত্যার নেপথ্যে ব্যক্তিগত বিরোধ ও স্থানীয় প্রভাব বিস্তারের বিষয় থাকতে পারে। তবে ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |