ডাকসু নির্বাচনে নারী প্রার্থীদের নিয়ে ছাত্রদলের নেতাদের অশ্লীল মন্তব্যের প্রমাণ প্রকাশ করলেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী ফরহাদ
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদ অভিযোগ করেছেন, ছাত্রদলের নেতাকর্মীরা নারী প্রার্থীদের নিয়ে অশ্লীল মন্তব্য, কুরুচিপূর্ণ কনটেন্ট এবং ভয়ভীতি প্রদর্শন করছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফরহাদ বেশ কয়েকটি স্ক্রিনশট প্রকাশ করেন। সেখানে দেখা যায়, ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতারা নারী প্রার্থীদের উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করেছেন।
তিনি অভিযোগ করে বলেন—
কিছু মন্তব্যে লেখা হয়েছে, “সাক্ষাৎ হুর”, “তুমি হিজাব বিহীন জান্নাতি”, “সেবা দাসি”, “শিবিরের ব্যাশ্যা বিষয়ক সম্পাদক” ইত্যাদি।
এমনকি প্রার্থীদের ছবি এডিট করে অশ্লীল ভিডিও ও ছবি বানিয়ে ইনবক্সে পাঠানো হচ্ছে।
হুমকি দেওয়া হচ্ছে—“নির্বাচন থেকে না সড়লে ভিডিও ফাঁস করে দেওয়া হবে।”
ফরহাদ দাবি করেন, তার কাছে এমন ৫ শতাধিক প্রমাণ সংরক্ষিত আছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী ফাতিমা তাসনিম জুমাসহ অন্যরা।
ফরহাদ জানান, গত সোমবার (১ সেপ্টেম্বর) স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জুমার বাড়িতে গিয়ে তার মা-বাবাকে হুমকি দিয়েছে।
তাদের বলা হয়, “তোমাদের মেয়ে ছাত্রদলের বিরুদ্ধে মুখ খুললে চাকরি হবে না, এলাকায় টিকে থাকতে পারবে না।”
ফরহাদ অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে ছাত্রদলের বিরুদ্ধে ৪৪টি ধর্ষণের মামলা প্রমাণিত হয়েছে। এ ধরনের ঘটনা ঢাকার রাজনীতিতে নতুন নয়।
তিনি আরও বলেন, সাম্প্রতিক এক মিছিলে ছাত্রদল স্লোগান দিয়েছে—
“একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর।”
এমনকি সেই ভিডিও তাদের অফিসিয়াল পেইজ থেকেও প্রকাশ করা হয়েছে।
ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সবসময় উত্তেজনা বিরাজ করে। ২০১৯ সালের নির্বাচনের সময়ও ছাত্রসংগঠনগুলোর মধ্যে সহিংসতার অভিযোগ ওঠে। ২০২৫ সালের নির্বাচনের আগমুহূর্তে আবারও নারী প্রার্থীদের নিয়ে অশালীনতা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা আলোচনায় উঠে এলো।
ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সংবাদ সম্মেলন, মধুর ক্যান্টিন (২ সেপ্টেম্বর ২০২৫)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন আর্কাইভ ও পূর্ববর্তী সহিংসতার প্রতিবেদন
বিবিসি বাংলা ও স্থানীয় সংবাদমাধ্যমে ছাত্রদল সংক্রান্ত সাম্প্রতিক প্রতিবেদন
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |