আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার কড়া সমালোচনা করেছেন আইন উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যের।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আইন উপদেষ্টা বলেন, "অক্টোবরের মধ্যে ৩ থেকে ৪ টি মামলার রায় হতে পারে।"
এই বক্তব্যে বিরক্তি প্রকাশ করে বিচারপতি মজুমদার বলেন,
"যেখানে মামলার তদন্তই শেষ হয়নি, তখন রায়ের কথা বললে বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি হবে।"
তিনি আরও বলেন,
"আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন। আমরা কারো ধার ধারি না, কারো কথাও শুনব না। এমন বক্তব্য বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করতে পারে।"
➡️ প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, জুলাই-আগস্টে রামপুরায় নির্বিচারে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
➡️ এদিকে গুম, খুন, অপহরণ ও নির্যাতনের একাধিক মামলায় হাজির করা হয়েছে এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে।
➡️ আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |