| বঙ্গাব্দ

সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীকে আমৃত্যু কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 13-02-2025 ইং
  • 4790653 বার পঠিত
সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীকে আমৃত্যু কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা
ছবির ক্যাপশন: সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীকে আমৃত্যু কারাদণ্ড

স্ত্রী হত্যার দায়ে সিরাজগঞ্জে স্বামীকে আমৃত্যু কারাদণ্ড

সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রীর হত্যার দায়ে শ্রী রুপ কুমরা চন্দ্র সরদারকে (৩১) আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকার অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত শ্রী রুপ কুমরা চন্দ্র সরদার রায়গঞ্জ উপজেলার বিনোদবাড়ি গ্রামের শ্রী গোপাল চন্দ্র সরদারের ছেলে। মামলার তিন আসামির মধ্যে আদালতে দুইজন উপস্থিত ছিলেন। আদালত এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করে, আর অপর আসামি শ্রীমতী ভাজেল রানী সরদারকে বেকসুর খালাস দেয়।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৬ সালে শ্রী রুপ কুমরা চন্দ্র সরদারের সঙ্গে বগুড়ার শেরপুর থানার দলিল গ্রামের শ্রী অনিল চন্দ্র সারদারের মেয়ে ববিতা রানী সরদারের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্রী রুপ কুমরা যৌতুকের জন্য তার স্ত্রীকে নির্যাতন করতে থাকে। ২০১৬ সালের ৯ নভেম্বর, রুপ কুমরা তার স্ত্রী ববিতাকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলা চলাকালে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় এবং প্রমাণিত হওয়ায় আদালত শ্রী রুপ কুমরা চন্দ্র সরদারকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency