আইন সচিব লিয়াকত আলী মোল্লার বিরুদ্ধে তীব্র নিন্দা, অপসারণের দাবি”
🖋 প্রতিবেদক:
বিডিএস বুলবুল আহমেদ
বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম একটি বিবৃতিতে আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লার বিরুদ্ধে আদালতে অনৈতিক চাপ প্রয়োগ ও তদবিরের অভিযোগ এনেছে। সংগঠনটি তার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে তাকে বর্তমান পদ থেকে অপসারণের দাবি করেছে।
সংগঠনের অভিযোগ, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং-৩৩ এ চলমান সি.আর মামলা নং ৪১৮/২৩–এ সচিব লিয়াকত আলী মোল্লা আসামি আলী জাহির আল আমিনকে অব্যাহতি প্রদানে আদালতে চাপ প্রয়োগ করেন। আদালত পরে আসামিকে চার্জ গঠন ছাড়াই খালাস দেন।
২০২৩ সালের ১৬ এপ্রিল ইম্পালস হেলথ সার্ভিসেস অ্যান্ড রিসার্চ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক খালেদা ইয়াসমিন বাদী হয়ে আলী জাহির আল আমিনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪০৬/৫০৬ ধারায় মামলা দায়ের করেন। পুলিশ এই মামলার তদন্ত শেষে ২০২৪ সালের ১৫ আগস্ট চার্জশিট দাখিল করে। আদালত মামলাটি বিচারাধীন রেখে চার্জ শুনানির জন্য তারিখ নির্ধারণ করেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, আসামি আলী জাহির আল আমিনের চিকিৎসক হিসেবে নিবন্ধন ২০২২ সালের ১৬ নভেম্বর বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) অপচিকিৎসার অভিযোগে এক বছরের জন্য স্থগিত করে এবং তাকে ডাক্তার হিসেবে পরিচয় দেওয়া থেকেও বিরত থাকতে নির্দেশনা দেয়।
বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম জানায়, "স্বাধীন বিচার ব্যবস্থায় এ ধরনের নগ্ন হস্তক্ষেপ দুঃখজনক ও অগ্রহণযোগ্য।" সংগঠনটি দ্রুত লিয়াকত আলী মোল্লাকে অপসারণের দাবি জানায়।
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |