| বঙ্গাব্দ

বাউফলে অপারেশন ডেভিল হান্টে চেয়ারম্যান মঞ্জুর আলমসহ ১০ জন গ্রেফতার

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 14-02-2025 ইং
  • 4780593 বার পঠিত
বাউফলে অপারেশন ডেভিল হান্টে চেয়ারম্যান মঞ্জুর আলমসহ ১০ জন গ্রেফতার
ছবির ক্যাপশন: বাউফলে অপারেশন ডেভিল হান্টে

পটুয়াখালীর বাউফলে 'অপারেশন ডেভিল হান্ট' অভিযানে গ্রেফতার ২

পটুয়াখালীর বাউফল উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এ বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর আলমকে গ্রেফতার করা হয়েছে। একই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ শিকদারকেও আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, বিশেষ এই অভিযানে এখন পর্যন্ত মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, ‘অপারেশন ডেভিল হান্ট’ বাংলাদেশ সরকারের একটি বিশেষ অভিযান, যা ৮ ফেব্রুয়ারি ২০২৫ সালে শুরু হয়। এর মূল লক্ষ্য দেশব্যাপী সন্ত্রাসবাদ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অপরাধীদের আইনের আওতায় আনা।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency