কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০ জন যাত্রী নিয়ে অবতরণের সময় একটি বিমান উল্টে গেছে। এতে ১৮ জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। খবর রয়টার্সের।
বিমানটি মিনিয়াপোলিস থেকে টরন্টো আসছিল। দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সব যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপদে বের করে আনেন।
টরন্টো পিয়ারসন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে শীতকালীন আবহাওয়ার কারণে অনেক ফ্লাইট দেরিতে চলাচল করছিল, যা দুর্ঘটনার একটি সম্ভাব্য কারণ হতে পারে।
কানাডার পরিবহনমন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, তিনি এই গুরুতর ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন।
দুর্ঘটনার শিকার বিমানের এক যাত্রী, জন নেলসল, সিএনএনকে জানিয়েছেন, বিমান অবতরণের আগে কোনো ধরনের সতর্ক বার্তা দেওয়া হয়নি। তিনি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায়, দমকল বাহিনী তুষারে ঢাকা বিমানটিতে পানি ছিটাচ্ছে।
এটি উত্তর আমেরিকায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া তৃতীয় বড় বিমান দুর্ঘটনা। জানুয়ারির শেষ দিকে ওয়াশিংটনে একটি সেনা হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমানের সংঘর্ষে ৬৭ জন নিহত হয়েছিল, আর ফিলাডেলফিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছিল।
বিমান দুর্ঘটনার এই ধারাবাহিকতার ফলে কানাডার বিমান চলাচল কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ শুরু করেছেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |