কোপা দেল রে: রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ সেমিফাইনালের প্রথম লেগ জিতল
কোপা দেল রে'র সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করেছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেছেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিক।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সোসিয়েদাদ তাদের ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেয়। ম্যাচের ১৯তম মিনিটে জুড বেলিংহ্যামের পাস থেকে বল পেয়ে ১৮ বছর বয়সী এন্দ্রিক গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে নেন। এরপর প্রথমার্ধে ভিনি গোলের আরও একটি সুযোগ হাতছাড়া করেন।
খেলার শেষের দিকে কিছুক্ষণ জন্য বন্ধ হয়ে যায়, পরে দুই দলের অধিনায়ক এবং কোচদের মধ্যে আলোচনা শেষে আবার খেলা শুরু হয়। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।
বিরতির পর, দু’দলই আক্রমণ পাল্টা-আক্রমণ চালালেও গোলের সুযোগ হাতছাড়া হয়। শেষ পর্যন্ত কোনো দলই নতুন গোল পায়নি, এবং রিয়াল মাদ্রিদ ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
এখন, ১ মার্চ, সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগ, যেখানে সোসিয়েদাদকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |