| বঙ্গাব্দ

টাঙ্গাইলে সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের বাসা দখল, মানসিক ভারসাম্যহীনদের আশ্রম হিসেবে ব্যবহৃত

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 08-03-2025 ইং
  • 4774627 বার পঠিত
টাঙ্গাইলে সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের বাসা দখল, মানসিক ভারসাম্যহীনদের আশ্রম হিসেবে ব্যবহৃত
ছবির ক্যাপশন: টাঙ্গাইলে সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের বাসা দখল

টাঙ্গাইলে সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের বাসা দখল, মানসিক ভারসাম্যহীনদের আশ্রম হিসেবে ব্যবহৃত

টাঙ্গাইলে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের বাসা দখল করার অভিযোগ উঠেছে। ছাত্র প্রতিনিধি পরিচয় দিয়ে মারইয়াম মুকাদ্দাস মিস্টি নামে এক নারী তার সঙ্গীদের নিয়ে এই বাসাটি দখল করেছেন। এরপর সেখানে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকালে মিস্টি ও তার সঙ্গীরা বাসার তালা ভেঙে অন্তত ২০ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নিয়ে বাড়িটিতে প্রবেশ করেন। মিস্টি জানান, এখন থেকে বাড়িটি তাদের জন্য বরাদ্দ থাকবে। তিনি ফেসবুকে আগেই ঘোষণা করেছিলেন যে, আওয়ামী লীগের সকল নেতাদের বাড়িতে মানসিক ভারসাম্যহীনদের আশ্রম হিসেবে গড়ে তোলা হবে। সেই অনুযায়ী তিনি আজ সকালে এসে আল মুকাদ্দাস ফাউন্ডেশনের ২০ জন সদস্যের থাকার ব্যবস্থা করেছেন। এই ফাউন্ডেশনটি মিস্টি নিজেই পরিচালনা করেন।

বাসা দখল করা ওই নারী আরও জানান, বাড়ির মালিক জোয়াহেরুল ইসলামের পক্ষ থেকে একজন লোক এসে বাসা না ভেঙে আশ্রম গড়ার প্রস্তাব দেন। তার কথামতো এই আশ্রম গড়ে তোলা হয়েছে। তবে কে ওই ব্যক্তি ছিলেন, সেটি তিনি জানাতে পারেননি।

এদিকে, এই ঘটনার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে স্থানীয়দের মধ্যে। অনেকেই আবাসিক এলাকায় এমন আশ্রম গড়ে তোলায় অস্বস্তি প্রকাশ করেছেন। এর আগে, ৬ ফেব্রুয়ারি ছাত্র-জনতা সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের বাসায় প্রবেশ করে লুটপাট ও ভাঙচুর চালায়।

এই ঘটনা নিয়ে আরও তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency