| বঙ্গাব্দ

ওয়াশরুমে গিয়ে বাস মিস, ৯৯৯-এ ফোনে প্রবাসীর পাসপোর্ট-লাগেজ উদ্ধার

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 14-09-2026 ইং
  • 7386 বার পঠিত
ওয়াশরুমে গিয়ে বাস মিস, ৯৯৯-এ ফোনে প্রবাসীর পাসপোর্ট-লাগেজ উদ্ধার
ছবির ক্যাপশন: ওয়াশরুমে গিয়ে বাস মিস, ৯৯৯-এ ফোনে প্রবাসীর পাসপোর্ট-লাগেজ উদ্ধার

ওয়াশরুমে গিয়ে বাস মিস, ৯৯৯-এ ফোনে প্রবাসীর পাসপোর্ট-লাগেজ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জে ওয়াশরুমে যাওয়ার পর এক বিদেশফেরত যাত্রীকে রেখে চলে যায় হানিফ পরিবহনের একটি বাস। তবে বাসে থাকা ওই যাত্রীর দুটি পাসপোর্ট, বিমানের টিকিট ও লাগেজ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পর পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে বীরগঞ্জের দশমাইল এলাকায় ঘটনাটি ঘটে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মুখপাত্র পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেন।

৯৯৯ সূত্রে জানা গেছে, মোজাম্মেল নামের ওই যাত্রী সৌদি আরবপ্রবাসী। ঢাকার বিমানবন্দরে পৌঁছানোর পর আবদুল্লাহপুর থেকে হানিফ পরিবহনের একটি বাসে করে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন তিনি।

পথে দশমাইল এলাকায় যাত্রী ওঠানোর জন্য বাসটি কিছু সময়ের জন্য থামে। এ সময় মোজাম্মেল বাসের সুপারভাইজারকে জানিয়ে ওয়াশরুমে যান। কিন্তু ফিরে এসে দেখেন, তাকে রেখেই বাসটি চলে গেছে।

এদিকে তার দুটি পাসপোর্ট, বিমানের টিকিট এবং বিদেশ থেকে আনা বিভিন্ন মালামালসহ লাগেজ বাসের ভেতরেই রয়ে যায়। পরে কোনো উপায় না পেয়ে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান।

৯৯৯ থেকে দ্রুত বীরগঞ্জ থানাকে বিষয়টি জানানো হয় এবং বাসটি শনাক্ত করে ওই যাত্রীর প্রয়োজনীয় কাগজপত্র ও মালামাল উদ্ধারের ব্যবস্থা নিতে বলা হয়। কলটি গ্রহণ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মো. রুহুল আমিন। উদ্ধার কার্যক্রমের সমন্বয় করেন ৯৯৯-এর ডিসপ্যাচার এসআই আব্দুল মান্নান।

পরে বীরগঞ্জ থানার একটি টহল দল শহীদ মিনার মোড়ে বাসটির গতিরোধ করে। সেখান থেকে মোজাম্মেলের দুটি পাসপোর্ট, লাগেজ ও অন্যান্য মালামাল উদ্ধার করে থানায় নেওয়া হয়।

পরবর্তীতে মোজাম্মেল থানায় উপস্থিত হলে উদ্ধার করা পাসপোর্ট, লাগেজ ও অন্যান্য সামগ্রী তার কাছে বুঝিয়ে দেওয়া হয়।

সূত্র: জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও পুলিশ

প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency