নিজস্ব প্রতিবেদক: বুলবুল আহমেদ
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে ৮৮ কেজি নিষিদ্ধ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে তাহমিনা (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় তার স্বামী কবির হোসেন পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১১টা থেকে শনিবার ভোর পর্যন্ত শ্রীপুর থানা পুলিশের একটি দল বরমি মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কাজল নামে এক ব্যক্তির বাড়ির ভাড়াটিয়া কবির হোসেনের বসতঘরে তল্লাশি চালিয়ে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির হোসেন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। তবে ঘটনাস্থল থেকে তার স্ত্রী তাহমিনাকে আটক করা হয়। পুলিশের দাবি, তাহমিনা মাদক কেনাবেচার সঙ্গে সম্পৃক্ত।
শনিবার বিকেল ৩টার দিকে গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন এসব তথ্য জানান।
তিনি বলেন, এ ঘটনায় শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বাদী হয়ে নিয়মিত মামলা করেছেন। গ্রেপ্তার তাহমিনাকে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, কবির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসংক্রান্ত ১০টি মামলা এবং পুলিশকে মারধরের একটি মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম (ডিবি), অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হোসেন (ডিএসবি), সহকারী পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম (কালিয়াকৈর সার্কেল), গাজীপুরের ডিআইও-১ মো. আবুল বাশার মিয়া এবং শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলমসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: গাজীপুর জেলা পুলিশ
প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |