| বঙ্গাব্দ

সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনকে মেহেরপুর কারাগারে স্থানান্তর

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 30-01-2025 ইং
  • 3841891 বার পঠিত
সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনকে মেহেরপুর কারাগারে স্থানান্তর
ছবির ক্যাপশন: সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনকে মেহেরপুর জেলা কারাগারে স্থানান্তর করার সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার।

মেহেরপুর কারাগার থেকে আজ আদালতে তোলা হবে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদকে

জামায়াত নেতা তারিক মো. সাইফুল ইসলাম হত্যা মামলাসহ বৈষম্যবিরোধী আন্দোলন ইস্যুতে দায়ের করা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গতকাল রাতে মেহেরপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। ৩০ জানুয়ারি তাকে মেহেরপুর আদালতে হাজির করা হবে।

এদিকে, তাকে মেহেরপুর জেলা কারাগারে আনার জন্য সড়ক পথে প্রিজনভ্যানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে নিয়ে আসা হয়। শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং কারা এলাকাসহ আশপাশে পুলিশী টহল জোরদার করা হয়।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ফরহাদ হোসেনের আদালতে হাজিরা দিতে মেহেরপুরে আনা হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর তাকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে র‍্যাব গ্রেফতার করেছিল। ৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের পর মেহেরপুরে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়।

ফরহাদ হোসেন মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং এর আগে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency