প্রতিবেদক: বুলবুল আহমেদ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমানের দায়িত্ব পালনকালে তার সাফল্য কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, সাধারণ পরিষদের বর্তমান অধিবেশন বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ ও হুমকি মোকাবিলায় দেশগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে সহায়তা করবে।
গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহ চলাকালে ড. খলিলুরের সঙ্গে এক বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী এই শুভেচ্ছা জানান। রুশ দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে আজ শুক্রবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |