প্রতিবেদক: বুলবুল আহমেদ
পর্তুগাল জাতীয় দলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন দলটির সতীর্থ ও বর্তমান ভারপ্রাপ্ত অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। রোনালদোর দীর্ঘ অবদানের কথা স্মরণ করে তিনি আশা প্রকাশ করেছেন, পর্তুগিজ জার্সিতে সিআরসেভেনের বিদায়টা যেন কোনো বিচ্ছেদ নয়, বরং এক রাজকীয় ও যথাযথ সম্মানের উদযাপনের মধ্য দিয়ে হয়।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রুনো ফার্নান্দেজ ক্রিশ্চিয়ানো রোনালদোর গুরুত্ব তুলে ধরে বলেন, “আমি ক্রিশ্চিয়ানোকে ব্যক্তিগতভাবেও বলেছি, পর্তুগাল দলের জন্য সে ঠিক কতটা গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগতভাবে চাই না সে এখনই জাতীয় দল ছাড়ুক। তবে যেদিন বা যখন সে অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, সেটি যেন সুন্দর ও আনন্দের একটি দিন হয়—যেদিন পুরো দেশ তাকে উদযাপন করতে পারবে। এ ধরনের বা অন্য কোনো পরিস্থিতিতে নয়।”
রোনালদোর প্রাপ্য সম্মান ও দেশের ফুটবলে তার অসামান্য অবদানের কথা উল্লেখ করে ব্রুনো আরও বলেন, “ক্রিশ্চিয়ানো তার ক্যারিয়ারে কেবল সেরাটাই প্রাপ্য। সে আমাদের ফুটবল ইতিহাসের এবং আমাদের পুরো দেশের সবচেয়ে বড় ও উজ্জ্বল আইকন।”
ব্রুনোর মতে, পর্তুগিজ ফুটবলকে বিশ্বমঞ্চে আজকের এই সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার পেছনে রোনালদোর অবদান এককথায় অনস্বীকার্য। দেশের অন্য সব কিংবদন্তি ফুটবলারদের প্রতি যথাযথ সম্মান রেখেই তিনি বলেন, পর্তুগালকে আন্তর্জাতিক ফুটবলের শিখরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন এই পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী তারকা।
তাই ভবিষ্যতে যখনই সিআরসেভেনের বুথ তুলে রাখার সময় আসবে, তখন যেন তার বিদায়বেলাটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও আবেগঘন হয়—এটাই ব্রুনোসহ পুরো পর্তুগাল দলের প্রত্যাশা।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |