| বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে ফেসবুকে পোস্ট, যুবদল নেতা বহিষ্কার

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 26-10-2026 ইং
  • 126726 বার পঠিত
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে ফেসবুকে পোস্ট, যুবদল নেতা বহিষ্কার
ছবির ক্যাপশন: ফেসবুকে পোস্ট, যুবদল নেতা বহিষ্কার

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে পোস্ট: সখীপুর উপজেলা যুবদল নেতা রফিকুল বারী বহিষ্কৃত

প্রতিবেদক: বুলবুল আহমেদ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে ফেসবুকে পোস্ট দেওয়ায় টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকার ও দলের জ্যেষ্ঠ নেতৃত্ব সম্পর্কে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে রফিকুল বারীকে বহিষ্কার করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম যৌথভাবে এ বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এর আগে গত শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ‘আমার মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’ বলে মন্তব্য করেন রফিকুল বারী। তবে ঠিক কী কারণে তার মনে কষ্ট এবং কোন প্রেক্ষাপটে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন, সে বিষয়ে ফেসবুক পোস্টে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

পরবর্তীতে এ বিষয়ে সাংবাদিকদের কাছে নিজের অবস্থান ব্যাখ্যা করে রফিকুল বারী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল সিদ্ধান্তের কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এতে আমাদের প্রধানমন্ত্রীরও ক্ষতি হচ্ছে।’

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency