প্রতিবেদক: বুলবুল আহমেদ
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে সবচেয়ে হতাশাজনক চিত্র দেখা গেছে মানবিক বিভাগে। এ বছর সব বিভাগকে পেছনে ফেলে মানবিক বিভাগ থেকেই সবচেয়ে বেশি পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন, যার ফলে এ বিভাগে পাসের হার নেমে এসেছে মাত্র ৪২ দশমিক ১৭ শতাংশে।
এর বিপরীতে প্রতিবারের মতো এ বছরও চমক বজায় রেখে বিজ্ঞান বিভাগে পাসের হার দাঁড়িয়েছে ৭৩ দশমিক ১২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫০ দশমিক ৭৭ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক জমকালো সংবাদ সম্মেলনে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের যাবতীয় বিস্তারিত পরিসংখ্যান আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়। অনুষ্ঠানে ফলাফলের বিভিন্ন দিক ও শিক্ষাবোর্ডের অর্জনের চিত্র বিস্তারিত উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
মানবিক বিভাগের বিশদ পরিসংখ্যান দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ফল বিশদ বিশ্লেষণ করে দেখা যায়, মানবিক বিভাগে এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিলেন মোট ২ লাখ ৫৮ হাজার ৯৩২ জন ছাত্র। তাদের মধ্যে চূড়ান্তভাবে পাস করতে পেরেছেন ৯০ হাজার ৬৬৪ জন। অর্থাৎ কেবল এ বিভাগেই ১ লাখ ৬৮ হাজার ২৬৮ জন ছাত্র অকৃতকার্য হয়েছেন।
অন্যদিকে, মানবিক বিভাগে পরীক্ষায় অংশ নেওয়া ৩ লাখ ৪৮ হাজার ৮০৩ জন ছাত্রীর মধ্যে পাস করেছেন ১ লাখ ৬৫ হাজার ৬৪৭ জন। সেই হিসাবে ছাত্রীদের মধ্যেও অকৃতকার্য হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ১৫৬ জন। সব মিলিয়ে মানবিক বিভাগে মোট ৬ লাখ৭ হাজার ৭৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২ লাখ ৫৬ হাজার ৩১১ জন এবং বিপুলসংখ্যক অর্থাৎ ৩ লাখ ৫১ হাজার ৪২৪ জন পরীক্ষার্থী পাসের মুখ দেখতে ব্যর্থ হয়েছেন।
তিন বিভাগের ফলের তুলনামূলক চিত্র প্রকাশিত ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৩ দশমিক ১২ শতাংশ হওয়ায় তারা ফলাফলের দিক থেকে শীর্ষস্থান ধরে রেখেছে। অপরদিকে ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫০ দশমিক ৭৭ শতাংশ, যা মাঝারি অবস্থানে রয়েছে। তিন বিভাগের সামগ্রিক ফলাফলের বিচারে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সবচেয়ে সাফল্য দেখালেও মানবিক বিভাগের শিক্ষার্থীরা চরমভাবে পিছিয়ে পড়েছেন।
পাসের হার ও জিপিএ-৫ এর চিত্র এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে সব বোর্ড থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। তবে উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।
কেবল ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ। এসব বোর্ডে সর্বমোট জিপিএ-৫ (GPA-5) পেয়েছেন ৩৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী। অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিম ও সমমান পরীক্ষায় পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং এ বোর্ডে জিপিএ-৫ অর্জন করেছেন ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |