আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আগামী ২ মে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৬ এপ্রিল) এনসিপির চতুর্থ সাধারণ সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সভায় গৃহীত সিদ্ধান্তের বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ‘পলিটিক্যাল কাউন্সিল’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কাউন্সিল সংগঠনের সকল নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবে।
এছাড়া, পলিটিক্যাল কাউন্সিলের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সভায় একটি ‘নির্বাহী কাউন্সিল’ গঠনেরও সিদ্ধান্ত হয়। এই নির্বাহী কমিটি প্রতি তিন মাস পর অবস্থার ভিত্তিতে নবায়ন, পুনর্মূল্যায়ন বা নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেবে।
সভায় আরও সিদ্ধান্ত নেয়া হয় যে, গঠনতন্ত্র প্রণয়নের জন্য পাঁচ বা ততোধিক সদস্যের সমন্বয়ে একটি ‘গঠনতন্ত্র প্রণয়ন টিম’ গঠন করা হবে। টিমকে এক সপ্তাহের মধ্যে দলের খসড়া গঠনতন্ত্র তৈরি করে জমা দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়, এসব কার্যক্রমের মাধ্যমে দলটির ভবিষ্যৎ রাজনৈতিক লক্ষ্য ও কর্মসূচি আরও শক্তিশালী হবে, যা আগামী দিনে দেশের রাজনীতিতে নতুন দিশা দেখাবে।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |