| বঙ্গাব্দ

মোহাম্মদপুরে অভিযান: ‘গোল্ডেন গ্যাং’ লিডার রাকিবসহ ১৫ জন আটক

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 08-02-2025 ইং
  • 6235564 বার পঠিত
মোহাম্মদপুরে অভিযান: ‘গোল্ডেন গ্যাং’ লিডার রাকিবসহ ১৫ জন আটক
ছবির ক্যাপশন: মোহাম্মদপুরে অভিযান

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযান: ‘গোল্ডেন গ্যাং’ লিডার রাকিবসহ ১৫ জন আটক

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে "গোল্ডেন গ্যাং"-এর লিডার রাকিবসহ ১৫ জনকে আটক করেছে সেনাবাহিনী। গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা উদ্যান থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, সম্প্রতি গোল্ডেন রাকিবের অপরাধমূলক কর্মকাণ্ডের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর, ঢাকা উদ্যানের একটি রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রাকিব জিজ্ঞাসাবাদে তার গ্যাংয়ের অন্য সদস্যদের নাম প্রকাশ করেন। তার দেয়া তথ্য অনুযায়ী আরও ১৪ সদস্যকে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে দুটি সামুরাই, দুটি ছুরি, একটি দেশীয় অস্ত্র, ১ লিটার বাংলা মদ, এবং আটটি বন্দুকের কার্তুজ উদ্ধার করা হয়। তারা এসব অস্ত্র দিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছিল।

আরও পড়ুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency