| বঙ্গাব্দ

কে এই নাটালি হার্প? ট্রাম্পের ওভাল অফিসের ‘হিউম্যান প্রিন্টার’

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 19-08-2026 ইং
  • 219498 বার পঠিত
কে এই নাটালি হার্প? ট্রাম্পের ওভাল অফিসের ‘হিউম্যান প্রিন্টার’
ছবির ক্যাপশন: ‘হিউম্যান প্রিন্টার’

কে এই নাটালি হার্প? ট্রাম্পের ওভাল অফিসের ‘হিউম্যান প্রিন্টার’

আন্তর্জাতিক ডেস্ক | ১৯ আগস্ট, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ও প্রভাবশালী সহযোগীদের তালিকায় বর্তমানে সবচেয়ে আলোচিত নাম নাটালি হার্প। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি অবিচল আনুগত্য, সার্বক্ষণিক উপস্থিতি এবং ওভাল অফিসের ভেতরের বিশেষ প্রভাবের কারণে হোয়াইট হাউসের অন্দরমহলে যেমন তিনি আলোচিত, তেমনি রাজনৈতিক অঙ্গনে তাকে নিয়ে রয়েছে ব্যাপক কৌতূহল ও বিতর্ক।

গাড়ির ডিকিতে আদালত যাত্রা: ঘনিষ্ঠতার বিরল নজির নাটালি হার্পের আনুগত্যের মাত্রা কতটা গভীর, তা বোঝা যায় ২০২৩ সালের অক্টোবরে নিউ ইয়র্কের একটি আদালতের ঘটনায়। ট্রাম্প টাওয়ার থেকে নিরাপত্তা বহর রওনা হওয়ার সময় হার্পের জন্য কোনো আসন খালি ছিল না। সে সময় হার্প কর্মীদের সাথে তীব্র বিতর্কে জড়িয়ে দাবি করেন যে, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই তাকে উপস্থিত থাকতে বলেছেন। শেষ পর্যন্ত আসন না পেয়ে নিরাপত্তারক্ষীদের এসইউভির পেছনের অংশে (ডিকিতে) বসেই তিনি আদালতের উদ্দেশ্যে রওনা হন। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনাটি ট্রাম্পের সঙ্গে হার্পের ঘনিষ্ঠতার এক বিরল নজির হিসেবে পরিচিতি পেয়েছে।

‘হিউম্যান প্রিন্টার’ থেকে ক্ষমতার অলিন্দে সাবেক ডানপন্থী টেলিভিশন উপস্থাপক নাটালি হার্প ২০২২ সালে ট্রাম্পের টিমে যুক্ত হন। এর আগে তিনি দাবি করেছিলেন, ট্রাম্পের নীতি ও সহায়তার কারণেই তার জীবন রক্ষা পেয়েছিল। এই ঘটনা থেকেই ট্রাম্পের প্রতি তার গভীর আনুগত্যের সূত্রপাত।

হোয়াইট হাউসে তার কাজের ধরন বেশ অদ্ভুত। ট্রাম্পের জন্য প্রশংসাসূচক খবরের কাটিং, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিক্রিয়া ও প্রয়োজনীয় নথিপত্র প্রিন্ট করে সরাসরি ট্রাম্পের হাতে পৌঁছে দেওয়াই তার প্রধান দায়িত্ব। বিপুল পরিমাণ কাগজ ও নথি সবসময় বহন করার কারণে ট্রাম্পের ঘনিষ্ঠরা তাকে আদর করে ‘হিউম্যান প্রিন্টার’ নামে ডাকেন। রিপাবলিকান আইনপ্রণেতারা কোনো গুরুত্বপূর্ণ বার্তা প্রেসিডেন্টের কাছে দ্রুত পৌঁছাতে হার্পের দ্বারস্থ হন। ট্রাম্প নিজেও তার কাজের গতির প্রশংসা করে তাকে ‘অত্যন্ত দ্রুত’ বলে অভিহিত করেছেন।

হোয়াইট হাউসে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভ হার্পের সার্বক্ষণিক উপস্থিতি ও প্রভাব অনেক প্রশাসনিক কর্মকর্তা সহজভাবে নিতে পারছেন না। অভিযোগ রয়েছে, প্রেসিডেন্টের একান্ত বৈঠকেও হার্প উপস্থিত থাকেন। ৩৫ বছর বয়সী হার্পের দাবি—তিনি শুধু ট্রাম্পের কাছেই জবাবদিহি করেন, যা আনুষ্ঠানিক প্রশাসনিক কাঠামোর কর্মকর্তাদের মাঝে অসন্তোষ সৃষ্টি করেছে। যদিও হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইংল এসব অভিযোগ উড়িয়ে দিয়ে হার্পকে ট্রাম্প প্রশাসনের একজন ‘অত্যন্ত বিশ্বস্ত ও কঠোর পরিশ্রমী’ সদস্য হিসেবে মূল্যায়ন করেছেন।

বর্তমান অবস্থান ও বিতর্ক সম্প্রতি ডেমোক্র্যাট সিনেটর জন অসফের এক বক্তব্যে হার্পের নাম উল্লেখ করায় নতুন বিতর্ক শুরু হয়েছে। এছাড়া ধারণা করা হয়, ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্টে হার্পের সরাসরি প্রবেশাধিকার রয়েছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও মিশেল ওবামাকে নিয়ে একটি বিতর্কিত পোস্টের পেছনেও হার্পের হাত রয়েছে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে।

অভ্যন্তরীণ সমালোচনা বা বিতর্ক যাই থাকুক না কেন, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আস্থার কেন্দ্রে নাটালি হার্পের অবস্থান এখন অত্যন্ত সুদৃঢ়।

প্রতিবেদক:বিডিএস বুলবুল আহমেদ
আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency