| বঙ্গাব্দ

সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 25-09-2026 ইং
  • 33160 বার পঠিত
সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
ছবির ক্যাপশন: চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা

নন-ক্যাডার পদোন্নতিতে কঠোর বিধিমালা: মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হলে মিলবে না প্রমোশন

প্রতিবেদক: বুলবুল আহমেদ

বিভাগীয় মামলা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা কিংবা ফৌজদারি মামলায় জড়িত নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রে কঠোর বিধান রেখে প্রস্তুত করা হচ্ছে নতুন জ্যেষ্ঠতা ও পদোন্নতি বিধিমালা। নতুন এই প্রস্তাবিত বিধিমালা অনুযায়ী, সংশ্লিষ্ট মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো কর্মকর্তা পদোন্নতি পাবেন না।

সরকার নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি ও জ্যেষ্ঠতা নির্ধারণে নতুন করে এই বিধিমালা প্রণয়ন করছে। এরই মধ্যে একটি খসড়া তৈরি করে বিভিন্ন অংশীজনের মতামত নেওয়া হচ্ছে। খসড়া বিধিমালায় বলা হয়েছে, কোনো কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় অভিযোগনামা দাখিল হলে, দুদকের দায়ের করা মামলায় অভিযোগপত্র দাখিল হলে কিংবা ফৌজদারি মামলা দায়েরের সরকারি অনুমোদন দেওয়া হলে এবং সংশ্লিষ্ট কর্মচারী গ্রেফতার হলে—মামলা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি পদোন্নতির জন্য বিবেচিত হবেন না।

দণ্ডপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও পদোন্নতির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কোনো কর্মচারীকে লঘুদণ্ড দেওয়া হলে এক বছর এবং গুরুদণ্ড দেওয়া হলে দুই বছর পর্যন্ত পদোন্নতি দেওয়া হবে না। এমনকি দণ্ডের মেয়াদ শেষ হওয়ার পরও পরবর্তী দুই বছর তাকে পদোন্নতি থেকে বিরত রাখার প্রস্তাব রাখা হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, বিভাগীয় মামলা, দুদকের মামলা বা ফৌজদারি অভিযোগ থেকে কোনো কর্মচারী সম্পূর্ণ অব্যাহতি পেলে পদ শূন্য থাকা সাপেক্ষে তাকে পদোন্নতি দেওয়া যাবে এবং সে ক্ষেত্রে তিনি ধারণাগত জ্যেষ্ঠতাও লাভ করবেন।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency