প্রতিবেদক: বুলবুল আহমেদ
দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘এজিস সার্ভিসেস লিমিটেড’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সেলস এবং এইচভিএসি (HVAC) বিভাগে ‘সিনিয়র অফিসার’ পদে অভিজ্ঞ ও যোগ্য প্রুফাইল সম্পন্ন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত।
এক নজরে চাকরির বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:
প্রতিষ্ঠানের নাম: এজিস সার্ভিসেস লিমিটেড (স্কয়ার গ্রুপ)
পদের নাম: সিনিয়র অফিসার
বিভাগ: সেলস, এইচভিএসি (HVAC)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কিংবা বিএসসি ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: এইচভিএসি (HVAC) সিস্টেমে কাজের ভালো ও বাস্তব জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩৫ বছর হতে হবে।
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
চাকরির ধরন: ফুল-টাইম (অফিসে কাজ)
কর্মস্থল: চট্টগ্রাম
বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুবিধা: স্কয়ার গ্রুপের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।
আবেদন শুরু: ২৯ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১০ অক্টোবর ২০২৬
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে স্কয়ার গ্রুপের অফিশিয়াল ক্যারিয়ার পেজ বা অনুমোদিত অনলাইন জব পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |