রাষ্ট্রীয় ব্যয় সংকোচনের অংশ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী ঐতিহ্যবাহী নৈশভোজ বাতিল করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সরকারের ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে। আগের আমলের বকেয়া খাবারের বিল শোধ করছে বর্তমান সরকার।
২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর সফল হওয়ায় রাজধানীতে বিশাল শুভেচ্ছা মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল। নটরডেম কলেজ থেকে নয়াপল্টন প্রদক্ষিণ।
১ জুলাই অর্ধবার্ষিক হিসাব সমাপনী উপলক্ষে দেশে ব্যাংক হলিডে পালিত হবে। বুধবার ব্যাংকের শাখাগুলোতে গ্রাহক লেনদেন ও শেয়ারবাজার বন্ধ থাকবে। তবে এটিএম ও মোবাইল ব্যাংকিং সেবা স্বাভাবিক থাকবে।
জাতীয় সংসদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে করমর্দন ও কুশল বিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার অধিবেশন শেষে তৈরি হয় এই অনন্য সৌজন্যতার চিত্র।
১৮ মাসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের রাষ্ট্রীয় খরচে চিকিৎসা সুবিধা নেওয়া নিয়ে বিতর্ক। সাবেক ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন ৮১.৯১ লাখ এবং সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ নিয়েছেন ৭৯.৩৮ লাখ টাকা।
যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে অবসরের ঘোষণা দিলেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। সংসদে দলকানা না হয়ে রেফারির মতো নিরপেক্ষ ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
জাতীয় সংসদের অধিবেশনে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংসদকে সচল রাখতে সরকারি ও বিরোধী দলের ভারসাম্য এবং তোষামোদির রাজনীতি বন্ধের আহ্বান জানান তিনি।
তিস্তা নদী ব্যাপক ব্যবস্থাপনা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল চীন। বেইজিং জানিয়েছে, এই দ্বিপাক্ষিক প্রকল্প ভারতের শিলিগুড়ি করিডোর বা অন্য কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়। শুরু হচ্ছে যৌথ কারিগরি সমীক্ষা।
সফল রাষ্ট্রীয় সফর শেষে ২৬ জুন রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন ও মালয়েশিয়া সফরে বাংলাদেশের পক্ষে মোট ৫টি চুক্তি ও ১৪টি সমঝোতা স্মারক সই হয়েছে। বিমানবন্দরে স্বাগত জানান মির্জা ফখরুল।
নরসিংদীর পলাশে চাল ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে ড. মঈন খান বলেন, দীর্ঘ ১৭ বছর পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ ১ লাখ ৬০ হাজার কোটি টাকা পাচার করেছে।
সংসদে মোবাইল ইন্টারনেটের মেয়াদ শেষে ডাটা কেটে নেওয়া এবং বৃহস্পতি-শুক্রবার বিমানের টিকিটের দাম অস্বাভাবিক বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছেন জয়নুল আবদিন ফারুক এমপি।
ঢাকার পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দম্পতি সোহেল রানা ও স্বপ্নার পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে হাইকোর্টে আইনি লড়াই লড়বেন সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খান। পেপারবুক প্রস্তুত।
ইতিহাসে প্রথমবারের মতো চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) ও বিএনপির মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বেইজিংয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও পানিসম্পদমন্ত্রী। তিস্তা প্রকল্পে সহায়তার আশ্বাস চীনের।
দীর্ঘ ৪ মাসের অনিশ্চয়তা শেষে আজ ভোর ৩টায় হরমুজ প্রণালি সফলভাবে অতিক্রম করেছে বিএসসির জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। জাহাজে থাকা ৩১ বাংলাদেশি নাবিক সুস্থ আছেন।
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া পৌঁছেছেন তারেক রহমান। কুয়ালালামপুর বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। রাতে যোগ দেবেন সুধী সমাবেশে।