বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখা বাস্তবায়ন হলে বাংলাদেশের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোতে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে।
মঙ্গলবার (১৭ জুন) বিকেলে পল্লবীর কালশী মোড়ে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। ২০১৪ সালের ১৪ জুন ঘটে যাওয়া উর্দুভাষীদের উপর ভয়াবহ হত্যাকাণ্ডের ১১ বছর পূর্তিতে এই আয়োজন করে স্ট্যান্ডার্ড পিপলস জেনারেল রিহ্যাবলিটেশন কমিটি (এসপিজিআরসি) এবং উর্দুভাষী যুব ছাত্র আন্দোলন।
আমিনুল হক বলেন:
“১৭ বছর ধরে এদেশের মানুষ আন্দোলন করছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য। স্বৈরাচারী শাসনের আর প্রত্যাবর্তন আমরা চাই না।”
তিনি আরও বলেন, “জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে বিএনপি ক্ষমতায় এলে, কালশী হত্যাকাণ্ডে দায়ীদের বিচার করা হবে।”
সমাবেশে তিনি উর্দুভাষী বিহারিদের উদ্দেশ্যে বলেন:
“আপনারা আলাদা কেউ নন। আপনারা আমাদের পরিবারের সদস্য। বিএনপি আপনাদের পাশে ছিল, আছে, থাকবে।”
তিনি নিহত পরিবারগুলোর একজন সদস্য ফারজানার ভরণপোষণের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেওয়ার ঘোষণাও দেন।
তিনি বলেন, গত ১৭ বছরে যারা গুম-খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় এনে বিচার করা হবে।
“শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এ দেশের মাটিতেই হবে।”
এম শওকত আলী (সভাপতি, এসপিজিআরসি কেন্দ্রীয় কমিটি)
সাদাকাত হোসেন ফাক্কু (সভাপতি, কুর্মিটোলা শাখা)
খোরশেদ আলম (সাধারণ সম্পাদক)
সাহেদ আলী বাবলু (কেন্দ্রীয় সাধারণ সম্পাদক)
মঈনুদ্দিন হোসেন মুন্না (সহসভাপতি)
প্রতিবেদক:
BDS Bulbul Ahmed
আরও খবর জানতে ভিজিট
করুন: বাংলাদেশ প্রতিদিন
| ফজর | 3:50 AM ভোর |
|---|---|
| যোহর | 12:04 দুপুর |
| আছর | 4:44 PM বিকাল |
| মাগরিব | 6:50 PM সন্ধ্যা |
| এশা | 8:17 PM রাত |
| জুম্মা | 1.30 pm দুপুর |