| বঙ্গাব্দ

বিদেশে বসে মানুষ হত্যাকারীদের ছাড় দেওয়া হবে না: রিজভী

রিপোর্টারের নামঃ BDS Bulbul Ahmed
  • আপডেট টাইম : 18-11-2026 ইং
  • 265410 বার পঠিত
বিদেশে বসে মানুষ হত্যাকারীদের ছাড় দেওয়া হবে না: রিজভী
ছবির ক্যাপশন: বিদেশে বসে মানুষ হত্যাকারীদের

বিদেশে বসে মানুষ হত্যাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না: রিজভী

বিদেশে বসে দেশের মানুষ হত্যা ও অস্থিতিশীলতা সৃষ্টির সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় নিহত উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লার জানাজায় অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

জানাজায় আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে শত শত নেতাকর্মী মিছিল নিয়ে বিএনপির পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশে যোগ দেন।

জানাজার আগে সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে অবস্থানকারীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। রাতের আঁধারে বিভিন্ন স্থানে হামলা চালিয়ে মানুষ হত্যা করা হচ্ছে। অন্যের আশ্রয়ে থেকে যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, দেশের প্রতি তাদের কোনো মায়া নেই। তারা যা করছে, বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না। সন্তানহারা মা-বাবার কান্না আর কত দেখতে হবে, সেই প্রশ্নও তোলেন তিনি। রাজু মোল্লার হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান বিএনপির এই নেতা।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, নিক্সন চৌধুরী পার্শ্ববর্তী দেশে অবস্থান করে দেশে অরাজকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও জ্বালাও-পোড়াওয়ের নির্দেশ দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। ভাঙ্গার কৃতী সন্তান রাজু মোল্লাকে হামলা চালিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, রাজু মোল্লার হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পার্শ্ববর্তী দেশে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। এ বাংলার মাটিতে অপরাধীদের বিচার হবে উল্লেখ করে রাজু মোল্লার পরিবারের সব দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন এই সংসদ সদস্য।

আরও খবর জানতে ভিজিট করুন: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ প্রতিদিন সত্যের সন্ধানে সব সময় | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় BDS Digital Marketing Agency